ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়— আমার থেকেও বেশি জোর রাজা চার্লসের: ট্রাম্প

ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয় বলে মনে করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান ইস্যুতে রাজা চার্লস তার চাইতেও বেশি জোর দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালে রাজার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারা। এছাড়া বর্তমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বে ন্যাটো ও তার জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারেও গুরুত্ব দেন রাজা।

চারদিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রাণী ক্যামিলা। সোমবার ওয়াশিংটন পৌঁছানোর পর মঙ্গলবার হোয়াইট হাউসে তাদের দেয়া হয় রাষ্ট্রীয় সংবর্ধনা। এসময় উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু বলেও অভিহিত করেন।

রাষ্ট্রীয় এই সংবর্ধনা শেষে রাজা চার্লসের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ব্রিটিশ রাজা। এসময় তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আগের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *