Category: Celebrity
ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন আজ (বুধবার, ২৯ এপ্রিল) সকালে সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিরোধী এমপিরা কোন বিধিতে কী বলতে হয়, তা অনেক সময় জানেন না: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচনের আগে যাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হয়, তারা রাজনৈতিকভাবে ব্যর্থ। জনগণ বিভ্রান্ত হয়নি বলেই ছাব্বিশের নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন আজ (বুধবার, ২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ পর্যায়ে…
ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়— আমার থেকেও বেশি জোর রাজা চার্লসের: ট্রাম্প
ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয় বলে মনে করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান ইস্যুতে রাজা চার্লস তার চাইতেও বেশি জোর দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালে রাজার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারা। এছাড়া বর্তমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বে ন্যাটো ও তার জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক…
লেবাননের টায়ারে ইসরাইলি বিমান হামলা; ধ্বংসস্তূপ সরাচ্ছেন উদ্ধারকর্মীরা
লেবাননের বন্দরনগরী টায়ারে গত রাতে ইসরাইলি বাহিনীর বিমান হামলার পর সেখানকার রাস্তাঘাট থেকে ধ্বংসস্তূপ ও আবর্জনা সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন সিভিল ডিফেন্স কর্মীরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইসরাইলের ওই হামলায় একই পরিবারের তিন প্রজন্মের তিন নারী নিহত হয়েছেন। তারা হলেন ম্যাডেলিন…